সিয়াম হেরেছেন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৪
এশিয়ান জুনিয়র দাবায় বাংলাদেশের ইকরামুল হক সিয়াম চতুর্থ রাউন্ডে হেরেছেন। সোমবার আরব আমিরাতে চতুর্থ রাউন্ডের খেলায় জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়াম (রেটিং-২০৭৯) কাজাখাস্তানের মুকাশেভ আসসানের (রেটিং-২২৫৬) কাছে হেরে গেছেন। সিয়াম কালো ঘুঁটি নিয়ে হেরে যান। গতকাল সন্ধ্যা ৭টায় পঞ্চম রাউন্ডের খেলায় সিয়াম আরব আমিরাতের আব্দুল্লা আব্দুল ওহাবের সাথে খেলছিলেন। সিয়াম চার খেলায় দুই পয়েন্ট অর্জন করেছেন।