স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ বিমান বাহিনী ড্র করেছে প্লেয়ার্স ফ্যাশন-এর সাথে।
গতকাল বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ৫-৪ গোলে বাংলাদেশ নৌ বাহিনীকে পরাজিত করে। পুলিশের পক্ষে মিমো দু’টি, সারোয়ার, ইরফান একটি করে গোল করেন। নৌ বাহিনীর পক্ষে কৃষ্ণ কুমার তিনটি গোল করেন। বাংলাদেশ বিমান বাহিনী ও প্লেয়ার্স ফ্যাশন দ্বিতীয় খেলায় ৩-৩ গোলে ড্র করে।
