এক শটও না খেলে বৃহস্পতিবার ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ফ্যামিলি সার্কেল কাপ টেনিসের শেষ আটে পৌঁছেছেন। অপরদিকে চার্লসটনে বৃষ্টির কারণে সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের ম্যাচ দুটি স্থগিত হয়ে গেছে।
বৃষ্টির কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা দেরি হওয়ায় ভেনাস বোনদ্বয়ের ম্যাচ দু’টি শুক্রবার নির্ধারণ করে। শেষ ১৬-তে শীর্ষ বাছাই সেরেনার প্রতিপক্ষ স্বদেশী ম্যালোরি বারদেতে এবং ভেনাসের প্রতিপক্ষ দ্বাদশ বাছাই স্বদেশী বারবারা লেপচেনকো। কাফ ইনজুরির কারণে ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচ নাম প্রত্যাহার করলে বাই পান দ্বিতীয় বাছাই ওজনিয়াকি। তৃতীয় বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টসার কানাডার এউগোনি বুচার্ডের বিরুদ্ধে প্রথম সেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় সেটে আহত হয়ে অবসর নিতে বাধ্য হন। প্রথম সেটে বুচার্ড ৬-১ গেমে হারান স্টোসারকে। নবম বাছাই সার্বিয়ার এলেনা জানকোভিচ মাত্র ৬৪ মিনিটে ৬-০, ৬-৪ গেমে আমেরিকায় ১৯ বছর বয়সী আমেরিকার জেসিকা পেগুলাকে পরাজিত করেন। এছাড়া সুইজারল্যান্ডের স্টেফানি ভোয়েগেলে ৩-৬, ৬-১, ৬-৩ গেমে দশম বাছাই জার্মানির জুলিয়া জর্জেসকে পরাজিত করেন। - বাসস
