বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বাশার দল রানার-আপ হয়েছে। বিজয়ী দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে। গত বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত বিএএফ ঘাঁটি জহুরুল হকে এ প্রতিযোগিতা শেষ হয়। এতে জহুরুল হক ঘাঁটির এসি-টু সাকিব প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হন। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার কমডোর সাইফ সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে ফাইনাল দেখেন এবং পুরস্কার বিতরণ করেন। -খবর বিজ্ঞপ্তির
