আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এ মাসের শেষদিকে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দলে একমাত্র নতুন মুখ নাইটস-এর হয়ে খেলা রিলি রসৌ।
দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দল: এ বি ডি ভিলিয়ার্স, কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, হেনরি ডেভিডস, কুইন্টন ডি কক, ম্যার্চেন্ট ডি ল্যাঙ্গে, জে পি ডুমিনি, ফাফ ডু পে¬সিস, ডিন এলগার, ইমরান তাহির, কলিন ইনগ্রাম, জফ ক্যালিস, রবি ক্লেইনভেল্ডেট, রায়ান ম্যাকলারেল, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, জাস্টিন অনটং, রবিন পিটারসন, ওয়েন পার্নেল, এ্যারন ফাংগিসো, ভারনন ফিলান্ডার, রিলি রসৌ, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, রাস্তি থেরন, লওনাবো তেসাবে, রোয়েলফ ভ্যান ডার মারু, ভন ভ্যান জার্সভেল্ড।-বাসস
