চট্টগ্রামে রাফি স্মৃতি ক্রিকেট আজ শুরু হচ্ছে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৩১
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাফি স্মৃতি ক্রিকেট (অনূর্ধ্ব-১৮) আজ দামপাড়া পুলিশ লাইন মাঠে শুরু হচ্ছে। ব্রাদার্স ক্রিকেট একাডেমী ও একুশে ক্রিকেট একাডেমী উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে। ২৫টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে এবারের লিগে খেলবে। লিগের বাজেট প্রায় সোয়া ২ লাখ টাকা। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেয়া হবে ১০ ও ৭ হাজার টাকা।