ঢাকা মেডিক্যালে ভুয়া চিকিত্সক গ্রেফতার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫৬
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শফিকুল ইসলাম তুষার (৩০) নামে এক ভুয়া চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩১২ নম্বর ওয়ার্ডে এক রোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেয়ার সময় এই ভুয়া চিকিত্সককে পুলিশ গ্রেফতার করে। হাসপাতালসূত্রে জানা গেছে, ৩১২ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রোগী শিলা ইসলামের পিতা সিরাজুল ইসলামের কাছে রোগীকে জরুরি অক্সিজেন সরবরাহের কথা বলে ৫ হাজার টাকা নেয় ঐ ভুয়া চিকিত্সক। এ সময় হাসপাতালে কর্মরত অন্য চিকিত্সকদের সন্দেহ হয়। পরে ভুয়া চিকিত্সক নিশ্চিত হওয়ার পর চিকিত্সকরা তুষারকে পুলিশের হাতে তুলে দেন।