ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে উঠল শেখ রাসেল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:১৭
পেশাদার ফুটবল লিগের শিরোপা পেতে হলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে তাদের শেষ চার ম্যাচ জিততে হবে। তাতেই চ্যাম্পিয়ন হবে রাসেল। এই সমীকরনে খেলতে নেমে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দলটি। একটা বাঁধা অতিক্রম করল রাসেল। এ জয়ের সুবাদে ১৩ খেলায় শেখ রাসেলের অর্জন ২৯ পয়েন্ট। ব্রাদার্স যদি শেখ রাসেলকে আটকাতেও পারতো সেক্ষেত্রেও শিরোপার পথে তাদের কোনো লাভ হতো না। লাভবান হতো আবাহনী। আবার ব্রাদার্সের একেবারেই কোনো লাভ নেই, তাও বলা যাবে না। কারণ ব্রাদার্সের রেলিগেশন থেকে নিরাপদ স্থানে থাকতে হবে। সে জন্য শেখ রাসেলকে আটকাতে চেয়েছিল ব্রাদার্স। দারুন একটা সুযোগ পেয়ে গোলও করেছিল। কিন্তু আবার সেই একই দৃশ্য। লিগের অন্যান্য ম্যাচের মতোই অবস্থা হয়েছে ব্রাদার্সের। প্রদীপের সলতে যেভাবে জ্বলে উঠে ধপ করে নিভে যায় গতকালও ব্রাদার্সের একই অবস্থা হয়েছে। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে গিয়েও দুই গোল হজম করে ব্রাদার্স। তরুণ মিডফিল্ডার সিফাতের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ১-০। ৩৫ মিনিটে এমিলি সমতা আনেন ১-১। ৪৬ মিনিটে জাহিদ গোল করেন ২-১। এই গোলেই ম্যাচ জিতে শেখ রাসেল। জাহিদ আরো গোল মিস করেছেন। হাইতর ফরোয়ার্ড সনি নর্দে, যিনি খেলাটা গড়ে তোলেন তিনি ইনজুরির কারনে মাঠে নামেননি। তাকে বিশ্রাম দিয়া হয়েছে। তার অনুপস্থিতি দলে ছাপ পড়ে। আজকের খেলা ঃ আরামবাগ ঃ শেখ জামাল এবং মোহামেডান আবাহনী (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৫টা ও সন্ধ্যা সাতটা।