শেরপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২১
শেরপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গত শুক্রবার শেরপুর পুলিশ লাইন ময়দানে পুলিশ সুপার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্শ্ববর্তী জেলা জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির দূত পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, বেলুন ফুটানো, রশি টানাটানি, যেমন খুশি সাজো, এর্লাম প্যারেডসহ ১৫টি ইভেন্টে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এতে শেরপুর জেলা পুলিশের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারের সদস্যসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফেস্টিভ্যাল জিতল সুরমা দল শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গত শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্টিভ্যালের ফাইনালে সুরমা দল ২০ রানে পদ্মা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামের চারটি দলে শহরের বিভিন্ন স্কুলের অনূর্ধ্ব-১২ বয়সী ৪০ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। ৩০ গজ বাউন্ডারীর মাঠে সফট বল দিয়ে অনুষ্ঠিত ১২ ওভারের খেলায় প্রতি দলে ছিল আটজন করে খেলোয়াড়। চারটি দল প্রথমে একে অপরের মোকাবেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।