চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

ব্রাদার্সের জয় অব্যাহত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২১
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে জয় অব্যাহত রেখেছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন (২৫২/৬) ১৭ রানে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে (২৩৫) পরাজিত করে। এ জয়ের সুবাদে সুপার লিগ উজ্জ্বল হয়ে উঠলো ব্রাদার্স ইউনিয়নের। লিগের অপর খেলায় সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সিটি করপোরেশন একাদশ ৯ উইকেটে হারায় শতদল জুনিয়রকে। রাফি স্মৃতি ক্রিকেট শুরু চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি ক্রিকেটে একুশে ক্রিকেট একাডেমী ৬ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করে।