জেলা ফুটবল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২১
স্পোর্টস রিপোর্টার নড়াইলে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল বলাকা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জুয়েল স্মৃতি সংসদকে হারিয়েছে। গোল করেছেন তুহিন ও রবিউল। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত জেলা ফুটবলে মোহামেডানের সাথে গোলশূন্য ড্র করেছে জামতলা স্পোর্টিং ক্লাব।