নওগাঁ ক্রীড়া পল্লী জিতেছে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২১
স্পোর্টস রিপোর্টার গতকাল নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ১ম বিভাগ ফুটবল লীগের সেমিফাইনালে নওগাঁ ক্রীড়া পল্লী শিক্ষা প্রতিষ্ঠান ২-১ গোলে চকএনায়েত যুবক সমিতিকে হারিয়েছে। বিজয়ী দলের রকেট ও রানা এবং বিজিত দলের গোলটি করেন রবিউল। আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার বিকালে ফাইনালে মুখোমুখি হবে প্রবাহ সংসদ এবং নওগাঁ ক্রীড়া পল্লী শিক্ষা প্রতিষ্ঠান।