নবম শ্রেণির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের প্রস্তুতি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:১৭
সৃজনশীল প্রশ্নোত্তর সৃজনশীল প্রশ্ন ১—অর্থায়ন বিষয়ে পড়ুয়া ছাত্র আদর তার উদ্যোগে কয়েকজন বন্ধু মিলে তাদের কলোনিতে ব্যবসায় উদ্যোগীমনা লোকের সাহায্যার্থে অর্থায়ন সম্পর্কে একটি আলাচনা কেন্দ্র স্থাপন করে। যেখানে উদ্যোক্তা ব্যবসায় অর্থায়নের জন্যে কোন কোন ক্ষেত্র থেকে সাহায্য পেতে পারে এবং অর্থায়নের সকল বিষয় সম্পর্কে পরামর্শ দেয়া হয়। ইতিমধ্যে এলাকার হোটেল ব্যবসায়ী কাজল আদরের অর্থায়ন পরামর্শ কেন্দ্র থেকে জ্ঞান নিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পেরেছে। ক. অর্থায়ন কী নিয়ে কাজ করে? ১ খ. তহবিল সংগ্রহ করতে হয় কেন? ব্যাখ্যা করো। ২ গ. মি. কাজল কোন ধরনের অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যবসায় উন্নতি করেছেন? বর্ণনা করো। ৩ ঘ. মি. কাজল তার ব্যবসায় অর্থায়নের জন্যে আর কোন কোন অর্থায়নের ক্ষেত্র থেকে সাহায্য পেতে পারে তা বিশ্লেষণ করো? ৪ ১ নং প্রশ্নের উত্তর ক. অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। খ. ব্যবসায়ের দৈনিক কার্যাবলি এবং স্থায়ী খরচ মেটানোর জন্যে তহবিল প্রয়োজন। মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্যেও অর্থের প্রয়োজন হয়। তহবিলের এ প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়। গ. অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায় ও অব্যবসায়ী দুই প্রতিষ্ঠানের জন্যেই গুরুত্বপূর্ণ। সব প্রতিষ্ঠানই অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। কাজলের হোটেল ব্যবসায়টি একমালিকানাভিত্তিক ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান। যেহেতু সে ব্যাংক হতে ঋণ নিয়েছে তাই এ ধরনের অর্থায়নকে ব্যবসায় অর্থায়নের আওতায় ধরা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন। সাধারণত কাজলের মতো একমালিকানা ছোট আকারের ব্যবসায় অথবা অংশীদারি ব্যবসায়ে সহজেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ব্যবসায়ে অর্থায়ন করা যায়। ব্যাংক হতে ঋণ এবং পরামর্শ কেন্দ্রের পরামর্শ এ দুটির সমন্বয়ে সহজেই কাজল তার হোটেল ব্যবসায়ে উন্নতি করেছেন। অর্থাত্ ব্যবসায়িক উদ্দেশ্যে কাজল ব্যাংক ঋণ গ্রহণ করায় এ ঋণকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। ঘ. ব্যবসায়ের জন্যে অর্থের প্রয়োজন। আর এ অর্থ সংগ্রহ করাকেই অর্থসংস্থান বলা হয়। অর্থসংস্থান যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ। কাজল ব্যবসায় অর্থায়নের জন্যে ব্যাংকের মাধ্যমে তার ব্যবসায়ের অর্থ সংগ্রহ করেছে, এছাড়াও সে ব্যবসায়ে অর্ত সংগ্রহের জন্যে আরো বিভিন্ন ধরনের অর্থায়নের ক্ষেত্রগুলোর সাহায্য নিতে পারে। যেমন-পারিবারিক অর্থায়ন, আর্থিক প্রতিষ্ঠান। পারিবারিক অর্থায়নের উত্স হচ্ছে আত্মীয়-স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু-বান্ধব ইত্যাদি। কাজল তার সাময়িক অর্থ সংগ্রহের উত্স হিসেবে পারিবারিক অর্থায়নের উত্সকে কাজে লাগাতে পারে। এছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ব্যবসায়ের ক্ষেত্রে বড় ধরনের অর্থ সংগ্রহের উত্স হিসেবে বিবেচিত হয়। এসব আর্থিক প্রতিষ্ঠানও কাজলের দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উত্স হিসেবে চিহ্নিত হতে পারে। সবোপরি আমরা বলতে পারি, কাজল অর্থায়নের বিভিন্ন শ্রেণি থেকে তার প্রয়োজনমতো অর্থ সংগ্রহ করতে পারে। সৃজনশীল প্রশ্ন ৪:শফিক মিয়া জামালপুরের একজন মৌসমি ব্যবসায়ী। তিনি প্রতি বছরই সরিষা সংগ্রহ করে তা তেল কোম্পানির নিকট বিক্রি করেন। ব্যবসায়িক মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিজেই একটি তেল প্রক্রিয়াজাতকরণ কোম্পানি দেয়ার সিদ্ধান্ত নেন। মূলধনের অভাব থাকায় অর্থ ব্যবস্থাপনার জন্যে তিনি এলাকার চেয়ারম্যানের পরামর্শ নিয়ে ব্যাংকের সাথে আলোচনা করেন। ব্যাংক শফিক মিয়ার ব্যবসায়িক কার্যক্রমের তথা সংগ্রহ করে তাকে ঋণ প্রদানে ইতস্তত রোধ করে। ক. ব্যবসায় অর্থায়ন কী? ১ খ. প্রতিষ্ঠানসমূহ কীভাবে বাজারের বিভিন্ন তথা বিশ্লেষণ করে সবোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে? ২ গ. শফিক মিয়ার নিকট অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। ৩ ঘ. ব্যাংক শফিক মিয়াকে ঋণ প্রদানে ইতস্তত বোধ করছে কেন? বিশ্লেষণ করো। ৪ ৪ নং প্রশ্নের উত্তর ক. ব্যবসায় কার্যাবলি পরিচালনার জন্যে যে অর্থায়ন করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলে। খ. বর্তমানকালে পণ্য বাজারে নানামুখি প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। এ প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয় যাতে করে উপাদন বা বিক্রয় খরচ ন্য্যনতম থাকে। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান বিনিয়োগের জন্যে প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উত্স হতে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। গ. অর্থ ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের জীবনীশক্তি। যেকোনো প্রতিষ্ঠানের গঠন থেকে শুরু করে বিলুপ্তি পর্যন্ত প্রতিটি স্তরে অর্থ প্রয়োজন। অর্থের মাধ্যমে শফিক মিয়া সঠিক অর্থ ব্যবস্থাপনার ফলে ব্যবসায়িক সামগ্রিক পরিকল্পনা খুব সুচারুরূপে প্রণয়ন এবং বাস্তবে রূপদান করতে পারবে। কোথায়, কখন এবং কোন কোন ক্ষেত্রে ব্যয় হবে তাও পূর্বপরিকল্পনা করতে পারবে। শফিক মিয়ার তেল প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কার্যক্রম শুরু থেকে দৈনন্দিন পরিচালনায় বিভিন্ন ধরনের যেসব সম্পত্তি ক্রয়ের প্রয়োজন পড়বে তার জন্যেও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব সর্বাধিক। তাছাড়া প্রয়োজনে শফিক মিয়া যদি ব্যবসায়টি সমপ্রসারণ করতে চায় সেক্ষেত্রেও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব সর্বাধিক। ঘ-এর উত্তর আগামীকাল দেয়া হবে