স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১ এপ্রিল সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম,
স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর
১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ’র পরিচয় দাও।
উত্তর : আজকের পাঠ্যপুস্তক বা সাহিত্য-আলোচনায় তেমন করে বিদ্যাসাগরকে পাওয়া যায় না।‘বিদ্যাসাগর’ তাঁর নাম নয়-এটি তাঁর উপাধি। তার আসল নাম হলো ঈশ্বরচন্দ্র।
২.তাঁর জন্মস্থান কোথায়?
উত্তর :মেদেনীপুর জেলার বীরসিংহ গ্রাম। এ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
৩.বিদ্যাসাগর এর শিক্ষা জীবন সম্পর্কে কি জানো।
উত্তর :দুরন্ত আর অবাধ্য বালক ঈশ্বর গুরুমশায়ের অতি প্রিয় ছাত্র ছিলেন,কারণ ঈশ্বর আর যাই করুক পাঠে খুব মনোযোগী ছিলেন। তাঁর স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল। ছয় বছরের পাঠ মাত্র তিন বছরেই শেষ করে ফেললেন। গুরুমশায় তাঁর পিতাকে ডেকে বললেন,ওকে কলকাতায় পড়ালে ভলো হতো,ওর যা মেধা তাতে নিশ্চয় ও একজন মস্ত বড় বিদ্বান হবে। কলকাতায় ভর্তি হওয়াই ঠিক হলো। সেসময় ভাল লেখাপড়ার জন্য কলকাতায় না যেয়ে উপায় ছিল না।
৪.তাঁর ছেলেবেলা সম্পর্কে কি জানো ?
উত্তর :বিদ্যাসাগরের ছেলেবেলা খেটেছে খুবই দুরন্তপনা এবং চঞ্চলতার মধ্য দিয়ে
৫.তাঁর পিতা ও মাতার নাম কি?
উত্তর : পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী
৬.পিতা কি করতেন?
উত্তর :ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় স্বল্প বেতনের চাকরি করতেন কলকাতায়।
৭.কেন তাঁকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়েছিল?
উত্তর :
:ব্যাকরণ,কাব্য,অলঙ্কার, বেদান্ত,স্মৃতি,ন্যায় ও জ্যোতিষ শাস্ত্রে পাণ্ডিত্যের জন্য ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
৮.সে সময়ে বিদ্যাসাগরের পরিবারের অবস্থা কি ছিল?
উত্তর :অন্দরে মেয়েলি কলহ,অগ্রজে-অনুজে অবজ্ঞা, অভাব-অনটন এধরনেরই ছিল বিদ্যাসাগেরের পরিবার
৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর।
উত্তর: বিদ্যাসাগর অকৃত্রিম মনুষ্যত্বের অধিকারী ছিলেন
১০. ‘বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন?
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন —‘ক্ষতির আশঙ্কা উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে তিনি বারংবার আত্মসম্মান রক্ষা করেছেন।
