নওগাঁর রানীনগরের রাতোয়াল রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে গত শনিবার শোভাযাত্রা ও উত্সব উদযাপন করা হয়েছে। স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অনুষ্ঠানের সংসদ সদস্য ইসরাফিল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী, কেসি জাহাঙ্গীর আলম বুলু চৌধুরী, স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি’র সাবেক প্রধান প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বুয়েটের প্রাক্তন অধ্যাপক অস্ট্রেলিয়া আমানুল আলম জুলু, প্রাথমিক পর্যায়ের গণিত পুস্তকের রচয়িতা অধ্যাপক লুত্ফুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। স্কুলের শতবর্ষ উদযাপনের জন্য রাতোয়াল গ্রামে সমবেত হয়েছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্কুল ও আশেপাশের তৈরি করা হয়েছে রং-বেরংয়ের তোরণ, স্কুলকে সাজানো হয়েছে নতুন রূপে।
