অমীমাংসিত আবাহনী মোহামেডান দ্বৈরথ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১২
ম্যাচটা হেরেও যেতে পারত আবাহনী। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল তারা চিরপ্রতিদ্বন্ধী আবাহনীর বিপক্ষে। তারপরও এই ড্রয়ের ফলে লিগের হিসাবে আরও পিছিয়ে পড়ল আবাহনী। আবাহনী ১৪ খেলায় ২৯ ও শেখ রাসেল এক ম্যাচ কম খেলে একই পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। শেখ জামালও ১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে গেলে শেখ রাসেল এবং শেখ জামালের পয়েন্ট খোয়ানোর আশায় থাকার পাশাপাশি নিজেদের সব ম্যাচে জয় পেতে হত। কিন্তু গতকাল দিনের প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে যায় শেখ জামাল। পরে মোহামেডানের সাথে আবাহনী ড্র করায় নিজেদের স্বপ্ন বেশ ফিকে হয়ে গেল। এখন যদি শেখ রাসেল এবং শেখ জামাল নিজের পরের দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে তবে আবাহনী ফিরে আসতে পারে লড়াইয়ে। শেখ রাসেলের ম্যাচ বাকি রয়েছে আরামবাগ, শেখ জামাল এবং সকার ক্লাবের বিরুদ্ধে। আর শেখ জামালের খেলা ব্রাদার্স, রাসেল এবং সকার ক্লাবরে বিরুদ্ধে। রাসেল যদি দুই ম্যাচ ড্র করে আরো আবাহনীর সামনে দরজা খুলতে পারে। আর আবাহনীর ম্যাচ বাকী বিজেএমসি ও মুক্তিযোদ্ধার বিপক্ষে। কাল আবাহনীর বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে মরিসনের গোলে এগিয়ে যায় মোহামেডান। মারুফের উত্স থেকে গোল পেয়েছিল মোহামেডান। ৮৫ মিনিটে মিশু ফ্রিকিকের বল সরাসরি মোহামেডানের জালে জড়িয়ে আবাহনীকে সমতায় ফেরান। আট জন ফুটবলার ফ্রিকিক ঠেকাতে দাঁড়িয়েছিলেন মোহামেডানের বক্সের উপর। ম্যাচের শেষ ১০ মিনিট দারুন খেলেছে আবাহনী। এদিকে বিকালে একই মাঠে শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে আরামবাগকে। দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে শেখ জামাল। ৮৪ মিনিটে সুবজ এবং খেলার শেষ মুহুর্তে ইনজুরি টাইমে নাইজেরিয়ান ইবিজি গোল করেন। ম্যাচ জিতে শিরোপা প্রত্যাশি শেখ জামালের পয়েন্ট ১৩ খেলায় ২৮, তৃতীয় স্থানে রয়েছে। ১৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশনের ফাঁদে রয়েছে আরামবাগ। আগামীকালের খেলা ঃ ব্রাদার্স ও বিজেএমসি।