ঢাকায় শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১৪
দুটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে প্রায় এক মাসের বাংলাদেশ সফরে ঢাকায় এসেছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বেলা সোয়া এগারটায় তারা ঢাকায় এসে পৌঁছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচটি আগামী ১০ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে। তবে জানা গেছে, হরতালের কারণে তা পিছিয়ে যেতে পারে। প্রথম চারদিনের ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ এপ্রিল শ্রীলংকা দল সিলেটে রওনা হবে। সেখানে ১৬ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। ২১ ও ২৩ এপ্রিল দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে। মিরপুরে বাকি তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৯ এপ্রিল।