নারায়াণগঞ্জে কম্পিউটার সোর্স

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০৩
নারায়ণগঞ্জে যাত্রা শুরু করল কম্পিউটার সোর্সের ৪১তম শাখা অফিস। সম্প্রতি নগরীর চাষাড়ার বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত এই ব্র্যান্ড কম্পিউটার আউটলেট ও সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েল। এ সময় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মো. আলী নূর তালুকদার, রিটেইল সেলস কো-অর্ডিনেটর আব্দুল হালিম, ডব্লিউডি ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক মেহেদী জামান তানিম, নরটনের পণ্য ব্যবস্থাপক সজল চৌধুরী ও ঢাকার এলিফেন্ট রোড শাখা ব্যবস্থাপক মো. সিদ্দীকুল বারি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। নারায়নগঞ্জের নতুন এই শাখার ব্যবস্থাপক শেখ আব্দুল রউফ জানিয়েছন, কম্পিউটার সোর্সের এই শাখাটিতে ফুজিত্সু, ডেল, এইচপি ও সিএসএম ব্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ যেমন আছে; তেমনি আছে ইন্টেল, নরটন, লজিটেক, লেক্সমার্ক, ডব্লিউডি, এমএসআই, ফক্সকন, অ্যান্টেক, কর্সেয়ার, রেজরের কম্পিউটার পেরিফেরাল। পণ্য বিক্রি ও বিক্রয়োত্তর সেবার পাশাপাশি কর্পোরেট সেবাও থাকবে এখানে।