গ্যালাতাসারে কোচের শাস্তি!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩২
তুরস্ক ফুটবল লিগে রেফারিকে নিয়ে সমালোচনা করায় দশ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন গ্যালাতাসারে কোচ ফাতিহ তেরিম। সোমবার এ তথ্য জানায় তুরস্কের সংবাদ মাধ্যম। শনিবার তুরস্ক লিগে মারসিন ইদমানইয়ুরডুর বিপক্ষে খেলতে নামে গ্যালাতাসারে। নিজেদের মাঠে ঐ ম্যাচে ৩-১ গোলে জয় পায় গ্যালাতাসারে। তবে ম্যাচ চলাকালীন মাঠে খুব কাছে দাঁড়িয়ে রেফারির সাথে বেশ খারাপ আচরণ করেন গ্যালাতাসারের কোচ ফাতিহ তেরিম।মাঠের মধ্যে তেরিমের অসদাচরণ বেশ ভালোভাবেই চোখে পড়ে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) কর্মকর্তাদের। তাই তেরিমকে শাস্তি দেবার চিন্তা-ভাবনা করছে টিএফএফ। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে গ্যালাতাসারের কোচ হিসাবে মাঠেই থাকবেন তিনি।