ফুটবলে গুরুত্বপূর্ণ দুইটি ট্রফি এখন শেখ রাসেল ক্রীড়া চক্রের ঘরে। পেশাদার লীগ চ্যাম্পিয়ন হয়ে এই দলটি বাংলাদেশের ফুটবলের সবচেয়ে মর্যাদার শিরোপাটি ঘরে তুলতে চায়। নিজেদের সংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এরই মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্র ১৯ সদস্যের ফুটবল কমিটি ঘোষণা করেছে। ২০১২-১৩ মৌসুমের জন্য ঘোষিত ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য মিজানুর রহমান খান দিপুকে। ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ জামান সেলিম। কমিটির তিন ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, শাহজাহান কবীর, আবু আহম্মেদ মন্নাফি। সদস্যরা হলেন ঃ হামিদুল হক শামীম, এসএম জাহাঙ্গির, খলিলুর রহমান, আলিমুজ্জামান আলম, আব্দুল লতিফ, ওয়াসিউর রহমান, শাহ আলম, খোন্দকার তরিকুল হক, আবু বরক খান, বেলায়েত হোসেন ব্যাপারি। কমিটিতে পদাধিকার বলে সদস্য থাকছেন ক্লাব সভাপতি নূরুল আলম চৌধুরী। সাথে আছেন ইসমত জামিল আকন্দ এবং জাকির হোসেন। এছাড়াও দলের ম্যানেজার হাবিবুর রহমান মানু, সহকারী ম্যানেজার রেজাউল করিম এবং ইভেন্ট ম্যানেজার কাজী কামরুল আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।
