জিয়া প্রথম জয় পেলেন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩৩
রবিবার আরব আমিরাতে শুরু হওয়া ১৫তম দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশীপের প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিতেছেন। জিয়া লেবাননের ফারানকা খালিদকে হারিয়েছেন। গতকাল রাতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়া ইয়েমেনের আন্তর্জাতিক মাস্টার গামেল মোহাম্মদের সাথে খেলছিলেন। বিশ্ব দাবার অন্যতম ৩৪টি দেশের ৩৮ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ২৬ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৬ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৪ জন খেলোয়াড় এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করছে। এশিয়ার সর্ববৃহত্ দাবা চ্যাম্পিয়নশীপ এটি।