পাঁচবিবিতে সন্ত্রাস মাদক ও ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪১
সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের প্রতিবাদে দলমত নির্বিশেষে স্মরণকালের বৃহত্তম ৩ কিলোমিটার দীর্ঘ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টার মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিরোধ কমিটির আহবায়ক পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, এনজিও ফোরামের সফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব প্রমুখ। উল্লেখ্য ২২ মার্চ মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা রসুল আমিন নান্নু (৪৬) নামের এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করে ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে পাঁচবিবির সর্বস্তরের জনগণ সন্ত্রাস, ইভটিজিং ও মাদক প্রতিরোধে কমিটি গঠন করে। এই কমিটির উদ্যোগে সোমবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।