যশোরে ডাকাতি মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:১৯

যশোর সদর উপজেলার দোগাছিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি সেলিম নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত সেলিমের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে ওই দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

 

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এএম