মুনির কাণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৩৮
সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুতে পুরানো মত ভুলে তার অনেক শত্রুও শোক জানিয়েছেন। এর মধ্যে আবার অনেকে পুরানো কথা মনে করে রাগও প্রকাশ করেছেন। তেমনটাই করতে গিয়ে বিপদে পড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার জন মুনি। থ্যাচারের মৃত্যুসংবাদ টুইটারে প্রকাশ করে নিচে মুনি ম ন্তব্য করে দিয়েছেন, ‘আশা করি প্রক্রিয়াটা (মৃত্যু) যথেষ্ট ধীর ও বেদনাদায়ক হয়েছে।’ এই আক্রোশ প্রকাশ করা টুইট করে মুনি সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন। আর আইরিশ ক্রিকেট বোর্ডও (সিআই) দ্রুততম সময়ে পদক্ষেপ নিয়েছে। সিআই ঘটনা জানতে পেরে মুনিকে সঙ্গে সঙ্গে এই টুইট মুছে ফেলতে বলে। সেটা করেও পার পাচ্ছেন না মুনি। সিআই এক বিবৃতি দিয়ে বলে দিয়েছে, তারা কেন্দ্রীয় চুক্তিতে থাকা মুনির বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে। উল্লেখ করা যেতে পারে থ্যাচারের শাসনামলে আয়ারল্যান্ডকে ‘ইংল্যান্ডের অধীন’ বলে দাবি করে ব্রিটিশদের পক্ষ থেকে যে সব ঘটনা ঘটানো হয়েছে, সে জন্য এখনও দেশটিতে সাবেক এই রাজনীতিবিদের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা আছে।