মোহামেডান মুক্তিযোদ্ধা ম্যাচ আজ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৪২
আবারও ব্রাদার্সের একই হাল। গোল করে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করেছে। বিজেমসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে তারা। রেলিগেশন ঠোকানোর ম্যাচে গুরুত্বপূর্ণ জয়ের কাছে গিয়েও হলো না। ব্রাদার্সের এমন পরিস্থিতি নতুন নয়। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেটিরই পুনরাবৃত্তি হয়েছে্ ম্যাচের ১৯ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান কিংসলে (১-০) এবং ৩১ মিনিটে বিজেএমসির গিনির ইসমাইল বাঙ্গুরা সমতা আনেন ১-১। ব্রাদার্সের ১৩ ম্যাচে ১১ এবং বিজেএমসির ১৪ ম্যাচে ২০ পয়েন্ট। কাল থেকে পেশাদার লীগের খেলা নেই। বাংলাদেশ গেমসের জন্য স্থগিত করেছে লীগ। আজকের খেলা ঃ মোহামেডান ও মুক্তিযোদ্ধা এবং শেখ রাসেল ও আরামবাগ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৫টা ও সন্ধ্যা সাতটা।