জয়ে ফিরলেন জিয়া

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০৬
তৃতীয় রাউন্ডে এসে আবার জয়ের মুখ দেখলেন বাংলাদেশের গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান। দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশীপে মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডে সুদানের মোহাম্মদ তারিগকে হারিয়েছেন জিয়া। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে ড্রয়ে বাধ্য হয়েছিলেন তিনি। সর্বশেষ জয়ে তার অর্জন দাড়ালো তিন খেলায় আড়াই পয়েন্ট যার সুবাদে ২১ দাবাড়ুর সাথে যৌথভাবে দ্বিতীয় স্থান রয়েছেন জিয়া। জিয়া গতকাল রাতে চতুর্থ রাউন্ডে খেলছিলেন আর্মেনিয়ার রেটিং গ্র্যান্ডমাষ্টার (২৬৬৩) পেট্রোশিয়ান টিগরানের সাথে।