গম্ভীরের সঙ্গে এবার ভারতকেও আফ্রিদির খোঁচা

আপডেট : ০৭ মে ২০১৯, ১২:৪৪

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর যেন গম্ভীরের সঙ্গে রীতিমতো কথার লড়াই শুরু হয়ে গেছে শহীদ আফ্রিদির। সেই লড়াইয়ে এবার গম্ভীরের সঙ্গে ভারত সরকারকেও খোঁচা দিলেন সাবেক এই পাক অলরাউন্ডার। মানসিক চিকিৎসার জন্য গম্ভীর তাকে ভারত আমন্ত্রণ জানানোর জবাব দিয়েছেন আফ্রিদি। 

সোমবার করাচিতে নিজের বই প্রকাশে এক অনুষ্ঠানে আফ্রিদি বলেছেন, ‘আমার মনে হয়, গম্ভীরের কোনও মানসিক সমস্যা রয়েছে। আমি এখন কয়েকটা হাসপাতালের সঙ্গে এখানে কাজ করছি। পাকিস্তানে আমি গম্ভীরের চিকিত্সার জন্য ভাল ব্যবস্থা করতে পারব। ওকে একবার শুধু এখানে কষ্ট করে আসতে হবে।’ 

সঙ্গে ভারত সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘এমনিতে ভারত সরকার পাকিস্তানে আসার জন্য সহজে ভিসা দিতে চায় না। কিন্তু আমরা ভারতীয়দের জন্য দরজা খোলা রেখেছি। আমাদের দেশের মানুষ এবং আমাদের সরকার সব সময়ই ভারতীয়দের স্বাগত জানিয়েছে।’

আরও পড়ুন : চলে গেলেন সুরের জাদুকর সুবীর নন্দী

আত্মজীবনীতে গম্ভীরকে কখনও ব্যক্তিত্বহীন আবার কখনও দাম্ভিক বলেছেন আফ্রিদি।  তিনি লিখেছেন, গম্ভীরের মতো মানুষদের করাচিতে নাকি সরিয়ল (বদমেজাজি) বলে ডাকা হয়। গম্ভীর একেবারেই ইতিবাচক মানুষ নন। বরং তিনি উদ্ধত। 

ইত্তেফাক/কেআই