মৌলভীবাজারে ১ম বিভাগ ক্রিকেট সমাপ্ত

ওয়ান্ডারার্স ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০৭
ওয়ান্ডারার্স ক্লাব গতকাল বুধবার মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত সাদিয়া কমিউনিটি সেন্টার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ১০৪ রানে অল-আউট হয়ে গেলে জবাবে ওয়ান্ডারার্স ২০ ওভারেই চার উইকেট হারিয়ে ১০৬ রান তুলে জয়ী হয়। ওয়ান্ডারার্স ক্লাবের শাহনাজ লিগে সর্বাধিক রান (২৪২) করেন এবং কনফিডেন্স ক্লাবের আপনান হন সর্বাধিক উইকেট শিকারী (১৪)। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার হারুন অর রশীদ, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ।