শুক্রবার
সঙ্গীত নিকেতনঃ বার্ষিক বর্ষবরণ ও সনদ প্রদান অনুষ্ঠান, ১২, কে এম দাস লেনস্থ ভোলানন্দগিরি আশ্রম প্রাঙ্গণ, সকাল ৮টা। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবঃ বিশ্বের তৃতীয় উচ্চতম ‘কাঞ্চনজংঘা’ শিখরে প্রথম বাংলাদেশির অভিযান উপলক্ষে পতাকা প্রদান অনুষ্ঠান, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ। লোকাঙ্গনঃ প্রথম প্রতিষ্ঠাবাষির্কী, বিকাল ৫টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন। নারী ঐক্যঃ ‘নারীকে ঘরে আটকে রাখার দিন আর নেই’ শীর্ষক আলোচনা সভা, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলা হলরুম। ঢাকাবাসী ও বিশ্ব কলা কেন্দ্রঃ মেহেদী উত্সব ও নকশা প্রতিযোগিতা, বিকাল ৩টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনির চৌধুরী সেমিনার কক্ষ। বাংলাদেশ মানবাধিকার কমিশনঃ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ, তাদের বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
