প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:১৩আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:১৩
বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে আরো একটি তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে। গত ৯ এপ্রিল মিডল্যান্ড ব্যাংককে তফসিলভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।