কোটলায় ঢুকতে পারলেন না চেতন চৌহান

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২১:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লী ডেয়ার ডেভিলসের ম্যাচে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (মাঠে) প্রবেশ করার পাস পাননি দিল্ল¬ী ও ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (ডিডিসিএ) ভাইস প্রেসিডেন্ট ও ভারতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান চেতন চৌহান। সানরাইজার্সের বিরুদ্ধে নিজ মাঠে ডেয়ার ডেভিলসের দ্বিতীয় ম্যাচের আগে কোটলা স্টেডিয়ামের মূল গেটে কেন তাকে যথাযথভাবে পাস দেয়া হয়নি সে বিষয়ে চৌহানকে তর্ক করতে দেখা গেছে। ডিডিসিএ’র একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মি. চৌহান কোটলার গ্রাউন্ড ইনচার্জ। সারা বছরই তিনি এ মাঠ দেখাশোনা করেন। কিন্তু এ টুর্নামেন্ট শুরু হওয়ার পর তাকে ঠিকমত মাঠে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’