স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটি ও চেলসি প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। এই হতাশা ভুলতে আগামীকাল রবিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে দু’দল। দু’দলই শিরোপা জয় করার দাবিদার। চেলসি তো এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সিটি গত আসরে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছিল; তার আগের বার এফএ কাপ জিতেছিল তারাই। ফলে ওয়েম্বলি একটা ভালো লড়াই দেখার জন্যই প্রস্তুত। এদিকে আজ শনিবার প্রথম সেমিফাইনালে লড়াই করবে মিলওয়াল ও উইগান অ্যাথলেটিক। প্রিমিয়ার লিগে ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ১২ পয়েন্ট লিড নিয়ে। তৃতীয়স্থানে থাকা চেলসি থেকে ইউনাইটেডের পয়েন্ট পার্থক্য ১৯।
