চূড়ান্ত পর্বে রংপুর
ঝিনাইদহ বাংলাদেশ গেমস ফুটবলের চুড়ান্ত পর্বে উঠেছে। গতকাল খুলনা জেলায় স্টেডিয়ামে ঝিনাইদহ ২-১ গোলে সাতক্ষীরা ঝেলাকে হারিয়ে চুড়ান্ত পর্বের টিকিট পায়।
রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ গেমস আঞ্চলিক পর্বের ফুটবল বাছাইয়ে হ্যাটট্রিক করেছেন মমিনুল। গতকাল নীলফামরী জেলা ৩-০ গোলে গাইবান্ধা জেলাকে হরায়। রংপুর জেলা ২-১ গোলে ঠাঁকুরগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে। বিজয়ী দলের ফরহাদ, শাহীন এবং বিজিত দলের সোহগ গোল করেন।
বিকেএসপিতে বাংলাদেশ গেমস ফুটবলের আঞ্চলিক বাছাইয়ে বিকেএসপি ৪-২ গোলে বিমানবাহিনীকে হারিয়েছে। সেনাবাহিনী টাইব্রেকারে ৭-৬ গোলে নৌবাহিনীকে হারায়।
মানিকগঞ্জ জেলা জিতেছে
ঢাকা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানিকগঞ্জে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ গেমস ফুটবলের আঞ্চলিক বাছাই পর্ব। উদ্বোধণী খেলায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২-০ গোলে ফরিদপুর জেলাকে হারিয়েছে। জামিল ও দিলু গোল করেন। খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ করিম। উপস্থিত ছিলেন বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, ঢাকায় বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আলী হোসেন। ছয় দল নিয়ে নক আউট পদ্ধতিতে খেলা হচ্ছে।
সুনামগঞ্জ জেলাদল জয়ী
মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ গেমসের সিলেট জোনের বাছাই পর্বে গতকাল শনিবার দ্বিতীয় খেলায় সুনামগঞ্জ জেলা দল ২-১ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে। মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে সুনামগঞ্জের পক্ষে রাহুল ও নাসিমুল একটি করে গোল দেন। নরসিংদীর পক্ষে গোলটি করেন ওয়ালিদ। আজ মৌলভীবাজার ও সিলেট জেলার মধ্যে ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
