রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ চ্যাম্পিয়ন এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ রানার আপ হয়েছে। প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাহফুজ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। এছাড়া ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।