পাকিস্তানে জঙ্গি হামলায় এএনপি নেতা নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২০:৩৪
পাকিস্তানে তালেবান জঙ্গিদের গাড়িবোমা হামলায় প্রাদেশিক পরিষদ সদস্য প্রার্থী মুকাররাম শাহ রবিবার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা ছিলেন। দেশটির সোয়াত এলাকায় তার বাড়ির কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহ মুকাররাম জনসভা শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে দূর নিয়ন্ত্রিত একটি গাড়িবোমা হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। দূর নিয়ন্ত্রিত ঐ বোমাটির ওজন ছিল প্রায় ২৫ কেজি। পুলিশ ঐ এলাকাটি ঘিরে রাখে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।