সুন্দর সমাজ গঠনের প্রয়াসী মানুষ ব্যক্তি ও সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য গড়ে তুলেছে অনেক মান্য অনুশাসন ও অনুসরণীয় ন্যায়-নীতি। কিন্তু সমাজ জীবনে এমন কিছু লোক থাকে যারা এসব অনুসরণ ও অনুসরণীয় ন্যায়-নীতি মান্য বা অনুসরণ করতে চায় না। তারা অন্যকে উত্পীড়ন করে, অন্যের অধিকারে অন্যায় হস্তক্ষেপ করে থাকে। উচ্ছৃঙ্খল আচরণে সামাজিক শৃঙ্খলাকে নস্যাত্ করে, সামাজিক স্বার্থবিরোধী অন্যায় ও অবৈধ কর্মতত্পরতায় লিপ্ত হয়। এরা সমাজের চোখে অন্যায়কারী ও আইনের চোখে অপরাধী বলে বিবেচিত হয়। এদের অপরাধ অবশ্যই দন্ডনীয়।
বিবেকবান মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করার চেতনার অধিকারী হলেও অনেক সময় মানুষ নানা কারণে দিনের পর দিন অন্যায়কে সহ্য করেন। সরাসরি অন্যায় না করলেও এটি অন্যায়কে সহযোগিতা করার নামান্তর। এতে করে অন্যায়কারী আরো প্রশ্রয় পায়। বস্তুত অন্যায় প্রবণ মানুষ সংখ্যায় কম হলেও এবং সংখ্যা গরিষ্ঠ মানুষ অন্যায়ের প্রতিবাদ করা সঙ্গত মনে করলেও অনেকে বিপদের ঝুঁকি থাকায় নীরবে অন্যায় সহ্য করে চলে। পরিভোগ প্রবণ, সুখকাতর ও আত্মকেন্দ্রিক অনেক মানুষ অন্যায়ের প্রতিবাদ করার চেয়ে প্রতিবাদ করার চেয়ে প্রভাব পতিপত্তিশালী অন্যায়কারীর সঙ্গে আপসোস বা আঁঁতাত করে চলাই পছন্দ করে। অনেকে সমস্ত ঝুট- ঝামেলার মধ্যে সব বুঝেও নির্বিকার নিশ্চেতন থাকার ভান করে অন্যাকে প্রশ্রয় দেয়। অন্যের বিরুদ্ধে প্রতিবাদহীন এই নির্লিপ্ততা, এই পলায়ন প্রবণ মনোভাব প্রকারান্তরে অন্যায়কারীকে আরো বেপরোয়া করে তোলে। তার স্বেচ্ছাচারিতার মাত্রা হয়ে ওঠে আকাশ চুম্বী। দিনে দিনে বাড়ে তার শক্তি সাহস। শাসনযন্ত্রেও সে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত দুর্বিনীত অন্যায়কারী সবার কাছ হতে সমীহ পেতে ব্যস্ত হয়ে ওঠে। আর ন্যায় অন্যায় বিবেচনা বোধ সত্ত্বেও সাধারণ মানুষ মেরুদন্ডহীনের মতো বিষ্ময়কর নির্লিপ্ততায় মুখ বুঝে থাকে, প্রতিবাদে সোচ্চার হতে ভয় পায়। অন্যায় সহ্য করার অপরিণামদর্শী প্রবণতার কারণে আজ সমাজ জীবনে অপরাধিদের দৌরাত্ম বাড়ছে।
স্পষ্টই প্রতিয়মান হচ্ছে অন্যায়কারীর মতো অন্যায় সহ্যকারীয় সমান ভাবে অপরাধী। এ সচেতনতা নিয়ে সকল বিবেকবান মানুষকে আজ সক্রিয় ও সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ভূমিকা পালনে ব্যর্থ হলে আমরা যে কেবল বিবেকের কাছে ও সমাজের কাছে দায়ী থাকব তাই নয়, বিশ্ব বিধাতার কাছেও অপরাধী বলে গণ্য হব।
