‘সামগ্রী’তে বৈশাখী উপহার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩৬
‘বৈশাখী ঝড়ে উপহার পড়ে’ অফার নিয়ে যাত্রা শুরু করেঠে অনলাইন মার্কেটপ্লেস সামগ্রী ডটকম (www.samogree.com)। বৈশাখ মাস জুড়ে গ্রাহকরা এই ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কিনে বিনামূল্যে পাবেন প্রিয়জনকে বৈশাখী উপহার দেওয়ার সুযোগ। সামগ্রী ডটকম-এর ওয়েবসাইটে প্রবেশ করলেই ক্রেতারা একটি অফার স্ট্রিপ পাবেন। এতে ক্লিক করে সাইটে নিবন্ধন করে শপের পণ্য কিনে বা না কিনে প্রিয়জনকে উপহার পাঠানো যাবে। এখান থেকে ক্যাশ-অন-ডেলিভারি সিস্টেমে ৩০ টাকার বিনিময়ে এখান থেকে পণ্য কিনতে পারবেন ক্রেতারা।