১৯৭২ সালের এই ছবিতে মূলত মোবাইল ফোনের একটি প্রোটোটাইপ প্রদর্শন করা হয়েছে।
১৯৯৬ সালে মটোরোলার তৈরি ‘স্টারট্যাক’ মডেলের এই ফোনটিই বিশ্বের প্রথম ফ্লিপ বা ফোল্ডিং ফোন।
নকিয়া ৮১১০ মডেলের এই ফোনটি বাজারে আসে ১৯৯৬ সালে। এর আকৃতির কারণে এর নামকরণ হয় ‘ব্যানানা ফোন’। স্টাইলিশ এই ফোনটি সাড়া জাগানো ‘দ্য ম্যাট্রিক্স’ ছবিতেও ব্যবহূত হয়।
২০০২ সালে টি-মোবাইল বাজারে আনে সাইডকিক নামের এই ফোন। এটি সমাদৃত হয় সকলের কাছে।
২০০৬ সালে নকিয়া বাজারে নিয়ে আসে ছবিতে প্রদর্শিত এই এন৯৫ সেটটি। সিমবিয়ান চালিত এই ফোনটিকে পূর্ব-প্রজন্মের স্মার্টফোন বলা যায়। বাজারে ব্যাপক সাড়া ফেলে নকিয়ার এই ফোন।
২০০৭ সালে বিশ্ববাসীর সামনে মোবাইল ফোনের সম্পূর্ণ নতুন এক রূপ হাজির করেন অ্যাপল’র প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস। ছবিতে যুগান্তকারী এই আইফোন উন্মোচনের সময় দেখা যাচ্ছে স্টিভ জবসকে।
