আসুস মাল্টিমিডিয়া নোটবুক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ১৯:২৬
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের এক্স৪৫সি মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক। ১৪” ডিসপ্লের এই নোটবুকে রয়েছে ২.২ গিগাহার্জ ইন্টেল কোরআই৩ প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্ট-ইন স্পিকার, মাইক্রোফোন, ওয়্যারলেস ল্যান, ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি পোর্ট, এইচডিএমআই প্রভৃতি। আরও রয়েছে আর্গনমিক কিবোর্ড এবং আইসকুল প্রযুক্তি। মূল্য ৩৭,৯০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।