যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রেতাদের ব্যক্তিগত তথ্য আরও কড়াকড়িভাবে যাচাই করার বিষয়ে আইনে সংস্কারের প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। প্রস্তাবটির পক্ষে ৪৬ ভোট ও বিপক্ষে ৫৪টি ভোট পড়ে। আর এই পরিকল্পনাটি সংশোধিত হতে আরও ছয়টি অর্থাত্ ৬০টি ভোটের প্রয়োজন ছিল। সিনেটে সংশোধনী প্রস্তাবটি বাতিল হওয়ার পর এটাকে এক ধরনের বিজয় হিসেব দেখছে সেখানকার গান রাইটস গ্রুপগুলো।
এই প্রস্তাবের বিপক্ষে বিরোধী দল রিপাবলিকান ও কিছু ডেমোক্রেটদের দেয়া ভোটের কারণেই এটি বাতিল হল। গতবছরের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্যান্ডি হুক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০টি শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ওবামা দেশটিতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার প্রচারণা চালাচ্ছেন।
