টেনডা ওয়্যারলেস হোম রাউটার
সাউথ বাংলা কম্পিউটার বাজারে এনেছে টেনডা ব্র্যান্ডের ডাব্লিউ৩১১আর+ মডেলের ওয়্যারলেস এন১৫০ হোম রাউটার। ৮০২.১১এন স্ট্যান্ডার্ড সমর্থিত এই রাউটারে রয়েছে এক্সটার্নাল ৫ ডিবিআই অ্যান্টেনা; ৪টি ১০/১০০ এমবিপিএস ইথারনেট সুইচ; ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ২; ডাব্লিউপিএস পুশ বাটন প্রভৃতি। ফোন :৮৬২৩৩৮৮, ০১৭১৪০৯০০৩৭।
নেটওয়ার্ক ক্যাবলিং সলিউশন ফুল
ইন্টিগ্রা টেকনোলজিস বাজারে এনেছে তাইওয়ানের নেটওয়ার্ক ক্যাবলিং সলিউশন ‘ফুল’। ক্যাবল, প্যাচ কার্ড, ফ্লোরমাউন্ট নেটওয়ার্ক র্যাক, ওয়ালমাউন্ট নেটওয়ার্ক র্যাক, ফেসপ্রেট, প্যাচ প্যানেল, ওয়্যার ম্যানেজার প্রভৃতিসহ নেওয়ার্ক তৈরির পূর্ণাঙ্গ সলিউশন পাওয়া যাবে ইন্টিগ্রাতে। ফোন :৮৮২৯৬৬৮, ০১৭১৫৬৬২১৪৪।
সুপারসনি স্পিকার
ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক বাজারে এনেছে সুপারসনি ব্র্যান্ডের এসএস১৩০০ ইউএসআর মডেলের স্পিকার। ২.১ এই স্পিকারে রয়েছে ৩০ ওয়াটের সাবউফার এবং ১০ওয়াটের দুইটি স্যাটেলাইট স্পিকার। রয়েছে শক্তিশালী অ্যামপ্লিফায়ার। কম্পিউটার ছাড়াও শুধু ইউএসবি পেনড্রাইভ/ মেমোরি কার্ড ব্যবহার করে গান শোনা যায়। ফোন :০১৮১৯২৪৪৭২০, ৯১৮৩১৭২।
ট্রেন্ডনেট ওয়েব স্মার্ট সুইচ
ট্রেন্ডনেট বাংলাদেশ বাজারে এনেছে টিইজি-৪২৪ডাব্লিউএস মডেলের ২৪ পোর্টের ১০/১০০ এমবিপিএস ওয়েব স্মার্ট সুইচ। এতে রয়েছে ৪টি গিগাবিট পোর্ট ও ২টি মিনি জিবিআইসি স্লট, যাতে সর্বোচ্চ ১২.৮ জিবিপিএস গতি পাওয়া যায়। এটি এসএনএমপি, ৮০২.১এক্স, এক্সটিপি, ৮০২.১কিউ ভিল্যান প্রভৃতি সমর্থন করে। মূল্য ১২,০০০ টাকা। ফোন :০১৭৩১১৯৯৭৭৩, ৯৬৭১৯১৬।
