ডয়েচে ভেলে আয়োজিত ‘দ্য ববস-২০১৩’-এর সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে শিশুদের সংবাদ বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল চিলড্রেন ভয়েস ডটকম (www.childrenvoice.com)। এ বিভাগে বাংলা ভাষার আরও ৯টি ব্লগ মনোনয়ন পেয়েছে। ‘দ্য ববস-২০১৩’ প্রতিযোগিতার ৩৪টি বিভাগে পাঠকদের পাঠানো চার হাজার দুইশর বেশি মনোনয়নের মধ্য থেকে পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন ‘দ্য ববস’র বিচারকমণ্ডলী। আগামী ৭ মে পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন পাঠকরা। www.thebobs.com/bengali/category/2013/best-blog-bengali-2013 লিংকে প্রবেশ করে ফেসবুক বা টুইটারের মাধ্যমে লগ-ইন করে ভোট দেওয়া যাবে ডয়েচ ভেলের এই প্রতিযোগিতায়।
