বাংলা নববর্ষে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় কর্মমুখি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান- কলেজ অফ ফ্যাশন টেকনোলজি এ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। নববর্ষের প্রথম প্রহরে প্রতিষ্ঠানটির উত্তরাস্থ মেইন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. নিতাই চন্দ্র সুত্রধর এবং বিশেষ অতিথি ছিলেন
সিএফটিএম এর পরিচালক নাসিমুল গনি-এবং সিনিয়র গার্মেন্ট ম্যানেজার- এম এন্ড এস (বিডি) লিঃ ও সিএফটিএম পরিচালক- মোবাশ্বের আলি, ব্যবস্থাপনা পরিচালক- হরাইজন গ্রুপ। সিএফটিএমের অধ্যক্ষও এইচআর কনসালটেন্ট শেখ মোঃ নিজাম উদ্দিন আয়োজিত এই অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোমুগ্ধকর ফ্যাশন ও কালচারাল শো অনুষ্ঠিত হয়।
