হেফাজতে ইসলাম আগামী ৫ মে ঢাকা অবরোধকে সামনে রেখে আগামী শনিবার লালবাগে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে জোয়ার উঠেছে। এটা দেশ ও ইসলামপ্রিয় জনতার প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সভায় বলা হয়, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কোন রাজনৈতিক দল বা এজেন্ডার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই।
মাওলানা জসিমুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা সাখাওয়াতুল্লাহ, মুফতি তৈয়্যব, হাজী জামাল নাসের চৌধুরী, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি
