ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:০২
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল সম্প্রতি পুরুষদের ফেয়ারনেস ক্রিম ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস-এর সাথে আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই নিয়ে টানা ৩য় বছর তামিম ইকবাল ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিম ইকবাল নতুন ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস মাল্টি এক্সপার্ট ক্রিমের উদ্বোধন করেন। তামিম বলেন, ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস এখন এসেছে আরও উন্নত ফর্মূলায় ৫টি এক্সপার্ট বেনিফিটের সাথে, যা দিবে ফর্সা ও কনফিডেন্ট চেহারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমের সাথে আরো উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি