দিল্লির প্রথম জয়, হেরেছে পুনে

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:০২
বিরেন্দর শেবাগের দুর্দান্ত এক ইনিংসের সৌজন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। দিনের প্রথম ম্যাচে গত রবিবার তারা নয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিনের অন্য ম্যাচে পুনে ওয়ারিয়র্সকে সাত উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।