বাংলাদেশ গেমস টুকিটাকি

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:০২
শেষ হলো তায়কোয়ানডো শেষ হয়ে গেল অষ্টম বাংলাদেশ গেমস তায়কোয়ানডো। গতকাল শেষ দিনে দুটি করে স্বর্ণ জিতেছে সেনাবাহিনী ও আনসার। একটি করে স্বর্ণ জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজেএমসি। সেনাবাহিনীর দিপু চাকমা স্বর্ণ, দ্বৈতে বিজিবির শাহ আলম ও শরিফুল স্বর্ণ, পুরুষ দলগত বিভাগে সেনাবাহিনীর দিপু চাকমা, তালাত মাহমুদ খান ও মনির হোসেন স্বর্ণ জয় করেন। গেমসের মহিলা এককে বিজেএমসির সুমাইয়া স্বর্ণ, দ্বৈতে আনসারের সুস্মিতা ইসলাম ও নাজমা পারভীন তোরাবী স্বর্ণ, মহিলা দলগততে আনসারের সুস্মিতা ইসলাম, নাজমা পারভীন তোরাবী ও শ্রাবনী বিশ্বাস স্বর্ণ জয় করেন। শ্যুাটিংয়ে সানজিদা, শফি ও সেলিমের স্বর্ণ জয় শ্যুটিং গেম শ্যুটিংয়ে গতকাল তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সানজিদা আক্তার, পুরুষদের ৫০ মিটার প্রোণ ইভেন্টে গুলশান শ্যুটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন, ষ্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে আর্মি শ্যুটিং অ্যাসোসিশেনের সেলিম আজাদ স্তর্ণ জয় করেন। টেনিস গতকাল রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত গেমস টেনিসের মহিলা এককে শারমিন আলম সারদা, ঈশিতা আফরোজা, আফরানা ইসলাম কোয়ার্টার ফাইনালে নিজ নিজ খেলা জিতে সেমিতে উঠেছে। মহিলা দ্বৈতে শারমিন আলম সারদা ও সাথী সরকার জুটি জিতেছে। ডাবলসে জিতেছে শারমিন আলম সারদা ও মোফাজ্জল হোসেন জুটি, রিপা ও ওমর ফারুক সানি জুটি, শাহ সাফিনা ও মামুন বেপারী সেমিতে উঠে। বাস্কেটবল গেমস বাস্কেটবলে গতকাল চট্টগ্রাম ১১৩ -২৪ পয়েন্টে কুমিল্লা জেলা দলকে, ঢাকা জেলা ১০৬ -৫০ পয়েন্টে রংপুর জেলা দলকে, রাজশাহী জেলা ১৩৬-৪৭ পয়েন্ট ব্যবধানে যশোর জেলাকে, চট্টগ্রাম ১০১-৫৬ পয়েন্টে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কাবাডি গেমস কাবাডিতে জিতেছে আনসার, বিজেএমসি, রাজশাহী ও গাজীপুর। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আনসার ৩৬-৯ পয়েন্টে বাগেরহাটকে, বিজেএমসি ৮০-২২ পয়েন্টে জামালপুরকে, রাজশাহী ৩৪-২৭ পয়েন্টে রংপুরকে এবং গাজীপুর ৩০-১৪ পয়েন্টে সাতক্ষীরাকে হারায়। ভলিবল গতকাল ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গেমস ভলিবলে নড়াইল, তিতাস, রাজশাহী ও চট্টগ্রাম নিজ নিজ খেলায় জিতেছে। ুরুষ বিভাগে নড়াইল ৩-০ সেটে চট্টগ্রামকে এবং তিতাস গ্যাস ৩-০ সেটে সাতক্ষীরাকে হারায়। মহিলা বিভাগে চট্টগ্রাম ৩-০ সেটে কিশোরগঞ্জকে এবং রাজশাহী ৩-১ সেটে পাবনাকে হারিয়েছে। বাংলাদেশ গেমসে আজকের খেলা বাংলাদেশ গেমসের আজ চতুর্থ দিনে দিনে অ্যাথলেটিকস, সাঁতার, শ্যূাটিং, ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট, ফেনসিং, টেবিলটেনিস, শরীর গঠন, স্কোয়াশ, শ্যুটিং, জিম্যানষ্টিকস, জুডো, রাগবী।