শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশাল জয়

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৩০
বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলকে তারা ১১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা। এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬২ রানে। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার নাজমুল হোসেনের সেঞ্চুরিতে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। ম্যাচ সেরা নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া মেহেদী হাসান ৪৪ এবং মোসাদ্দেক হোসেন ৩৪ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে বিনুরা ফার্নান্দো ৪৩ রানে নিয়েছেন তিন উইকেট। টার্গেট তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা শুরুতে চাপের মধ্যে পড়ে। সফরকারীদের চাপে ফেলেন জোবায়ের হোসেন। জোবায়েরের চার উইকেটে শ্রীলংকা ৩৮ ওভারে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে কৌশল মেন্ডিস সর্বোচ্চ ৩৭ রান করেন।