চল্লিশে পা দিলেন শচিন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২৭
চল্লিশে পা দিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার। গতকাল কলকাতায় বেশ ধুমধামের সাথেই পালিত হয় “লিটল মাস্টারের” জন্মদিন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর এখনও খেলে যাচ্ছেন এই খেলোয়াড়। সমপ্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাচ্ছেন টেস্ট ক্রিকেট।