বিকেএসপি ও বরিশাল গেমস ফুটবলের ফাইনালে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২২:২৩
বিকেএসপি ও বরিশাল অষ্টম বাংলাদেশ গেমস ফুটবলের ফাইনালে উঠেছে। আগামিকাল শনিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলদুটি মুখোমুখি হবে। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে বিকেএসপি রোহিত সরকারের গোলে ১-০ ব্যবধানে নোয়াখালী জেলাকে হারায়। অপর সেমিতে বরিশাল ২-১ গোলে ঝিনাইদহকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করে। জুয়েল ও আজাদ বরিশালের পক্ষে গোল দুটি করেন। ঝিনাইদহের গোলটি করেন অরূপ।